সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দু’টি ড্রোন হামলা চালানো হয়েছে এবং ‘সীমিত আগুন’ লেগেছে।
মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার পরে রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখা গেছে, যেখানে বিদেশী মিশন রয়েছে।
প্রত্যক্ষদর্শী তিন ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, দূতাবাসে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের শিখা দেখা গেছে।
যদিও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলার পর আগুন ছোট আকারের ছিল।
হামলার সময় দূতাবাস ভবন খালি ছিল এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ ন্যাশন মিডিয়া আউটলেটকে বলেছেন, দূতাবাসে হামলা ও চার আমেরিকান সার্ভিস সদস্যের হত্যায় মার্কিন প্রতিক্রিয়া শিগগিরিই স্পষ্ট করা হবে।
তিনি বলেছেন, ‘আপনারা শিগগিরই জানতে পারবেন।’
সূত্র : আল জাজিরা


