জাহাজ চলাচলে টোল আরোপের গুজব প্রত্যাখ্যান করল ইয়েমেন

বাব আল-মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করা হয়েছে- এমন গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেন।

নয়া দিগন্ত অনলাইন
বাব আল-মানদেব প্রণালী
বাব আল-মানদেব প্রণালী |সংগৃহীত

বাব আল-মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করা হয়েছে- এমন গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ইয়েমেন।

তাসনিম নিউজ অ্যাজেন্সি জানিয়েছে, সানায় অবস্থিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে বলেছে, ইয়েমেন বাব আল-মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল নির্ধারণ ও আদায়ের সিদ্ধান্ত নিয়েছে- এমন সংবাদ সত্য নয়।

এইচওসিসি জানায়, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মানদেব প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনো সম্পূর্ণ বিনামূল্যে এবং কোনো ধরনের টোল নেয়া হচ্ছে না।

এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছেন, সৌদি আরবের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অব্যাহত থাকবে এবং সৌদি জাহাজগুলোকে যেখানে পাওয়া যাবে সেখানে লক্ষ্যবস্তু করা হবে।

সূত্র: পার্সটুডে