ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সাথে মিল রেখে প্রায় একই সময়ে ইসরাইলে বিপুলসংখ্যক রকেট ছুড়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরাইলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ কথা জানিয়েছে।
লেবানন থেকে আল-জাজিরার প্রতিনিধি জানান, কয়েক মিনিটের মধ্যে উত্তর ইসরায়েলে অন্তত তিন দফায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার সাথে একযোগে এই আক্রমণ চালানো হয়।
ইসরাইলি সংবাদমাধ্যমগুলোর দাবি, ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে অন্তত ১০০টি রকেট ছোড়া হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ইসরাইলি সেনাবাহিনী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
আল-জাজিরার প্রতিনিধি আরো জানান, উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা ও হাইফা শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে সতর্কতামূলক সাইরেন বাজছে।



