হরমুজে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত

ইউকেএমটিও জানিয়েছে, জাহাজটি একটি ‘অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

নয়া দিগন্ত অনলাইন
হরমুজ প্রণালী
হরমুজ প্রণালী |সংগৃহীত

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজ ‘অজ্ঞাত কোনো বস্তুর’ আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার ব্রিটিশ সামুদ্রিক সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ খবর জানিয়েছে। তবে সংস্থাটি ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

জাহাজটির নাম প্রকাশ না করে সংস্থাটি জানিয়েছে, জাহাজটি একটি ‘অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত’ হয়েছে এবং কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।

সংস্থাটি আরো জানায়, ঘটনাটি ওমানের আল খাসাব থেকে ২০ নটিক্যাল মাইল (৩৭ কিলোমিটার) উত্তর-পূর্বে ঘটেছে।

সূত্র : বাসস