কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কেশমে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার জবাবে তারা কুয়েতে অবস্থিত ‘কৌশলগত মার্কিন স্থাপনাগুলোতে’ হামলা চালিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ড্রোন হামলা
ড্রোন হামলা |প্রতীকী ছবি

কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, কেশমে একটি আবাসিক বাড়িতে মার্কিন হামলায় একই পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার জবাবে তারা কুয়েতে অবস্থিত ‘কৌশলগত মার্কিন স্থাপনাগুলোতে’ হামলা চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আহমদ আল-জাবের বিমান ঘাঁটিতে অবস্থিত যুদ্ধবিমানের আশ্রয়স্থল, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জামের গুদামগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘অপরাধ, নিষেধাজ্ঞা ও হুমকি ইরানকে তার পবিত্র প্রতিরক্ষায় আরো ঐক্যবদ্ধ ও সুসংহত করে তোলে।’

সূত্র: মিডল ইস্ট আই