ইরানের নৌবাহিনী ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
শনিবার ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনাতে প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী বলেছে, ইরানের নৌবাহিনী মার্কিন ঘাঁটি এবং দখলকৃত ভূখণ্ডে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ইউএইর আল মিনহাদ ঘাঁটি, কুয়েতের আরেকটি মার্কিন ঘাঁটি ও ইসরাইলে একটি ‘কৌশলগত স্থাপনা’ অন্তর্ভুক্ত।
সূত্র : বাসস


