মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আবারো ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বা আইআরজিসি।
নতুন করে হামলার এ ঘোষণা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর পাল্টা আক্রমণে উত্তেজনা ছড়িয়ে পড়ায় শনিবার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে হাজারো ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। বিবিসি



