কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা রয়টার্স এবং এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে।
দোহা ছাড়াও বাহরাইন এবং দুবাইতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে খবর প্রকাশ করেছে এএফপি। স্থানীয় সাংবাদিকদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে তথ্য দিয়েছে।
এর আগে সোমবার মধ্যরাতের পর ইসরাইল তার ভাষায় লেবাননে ‘হিজবুল্লাহ ঘাঁটি’ লক্ষ্য করে গোলা নিক্ষেপ করতে শুরু করে।
ইসরাইলের দাবি, তার আগে হিজবুল্লাহ তাদের দিকে রকেট নিক্ষেপ করেছে।
সোমবার ভোরের দিকে লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন প্রান্তে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে এ হামলা চালানো হয়।
এদিকে, হিজবুল্লাহ জানিয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে তারা ইরানের পাশে থাকবে এবং মার্কিন স্থাপনা ও ইসরািইলের ওপর হামলা অব্যহত রাখবে।
সূত্র : বিবিসি



