ইরান সংঘাত সমাধানে সংলাপ চায় চীন

‘বন্দুকের নলই সব সমস্যার সমাধান হতে পারে না’

‘বন্দুক ও কামানের মাধ্যমে চাপ সৃষ্টি করে কোনো সমাধান পাওয়া যাবে না। সংলাপ ও আলোচনা হলো সঠিক পথ।'

নয়া দিগন্ত অনলাইন
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আস সানি
চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আস সানি |আল জাজিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত নিরসনে বন্দুক-কামান নয়, সংলাপ ও আলোচনার পথেই সমাধান খুঁজতে হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এ অঞ্চলের দেশগুলোর নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

আল জাজিরা ৮ সেপ্টেম্বর জানিয়েছে, বেইজিংয়ে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আস-সানির সঙ্গে বৈঠকে ওয়াং ই এসব কথা বলেন। বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক সরকারি সারসংক্ষেপে তাঁর বক্তব্য তুলে ধরা হয়। ওয়াং ই বলেন, চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকেই নষ্ট করছে না, এর প্রভাব পড়ছে জ্বালানি বাজার, নৌ চলাচল ও সরবরাহব্যবস্থার ওপরও। তাঁর ভাষায়, উত্তেজনা ‘জ্বালানি বাজার, নৌ চলাচল ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতাকে প্রভাবিত করে চলেছে’ । তিনি বলেন, ‘বন্দুক ও কামানের মাধ্যমে চাপ সৃষ্টি করে কোনো সমাধান পাওয়া যাবে না। সংলাপ ও আলোচনা হলো সঠিক পথ।'

বৈঠকে কাতারের মধ্যস্থতার প্রচেষ্টারও প্রশংসা করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। শান্তি প্রতিষ্ঠায় কাতারের উদ্যোগের জন্য তিনি দেশটিকে ধন্যবাদ জানান। ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে কাতারের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে তিনি আগ্রহী।