প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধানের নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা; হামলায় খামেনিসহ আরো কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি
ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও সেনাপ্রধান আবদুল রহিম মুসাভি |সংগৃহীত

মার্কিন ও ইসরাইলি যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও সেনাবাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি নিহত হয়েছেন।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলায় তারা নিহত হন।

হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ছাড়াও আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানি, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর।

আইআরএনএ জানিয়েছে যে সশস্ত্র বাহিনীর আরও কমান্ডারও নিহত হয়েছেন এবং তাদের নাম পরে ঘোষণা করা হবে।

সূত্র : আল জাজিরা