ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য বয়ে আনছে বড় দুঃসংবাদ

ট্রাম্প খুব ভালো করেই জানেন যে তার আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক সামরিক সরঞ্জামগুলোর অবস্থা এখন খুবই নাজুক। সামরিক শক্তি ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করা কিংবা হরমুজ প্রণালী খুলে দেয়ার আর কোনো আশা ট্রাম্পের নেই।

সৈয়দ মূসা রেজা

ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরান আগামী দিনগুলোতে বেশ কিছু নতুন এবং বড় ধরনের চমক দেখানোর পরিকল্পনা করেছে।

ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি দেশটির একটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরে যেতে পারে এবং এর ফলাফল হবে অভাবনীয়। ক্ষেপণাস্ত্রের মাথায় বহুমুখী চৌকস বোমা বা মাল্টিপল ওয়ারহেড বসিয়ে তাক লাগিয়ে দেয়ার পর ইরান এখন আরো বড় প্রস্তুতির কথা জানাচ্ছে।

সূত্রটি দাবি করেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে তার সমস্ত সামরিক বিকল্প ব্যর্থ হতে দেখছেন এবং এই অচলাবস্থা থেকে বাঁচার পথ খুঁজছেন। ওই সামরিক কর্মকর্তার মতে, ইরান যখন সমুদ্রের বুকে মার্কিন যুদ্ধ জাহাজগুলোর দফারফা করে ছেড়েছে, তখন ট্রাম্প নিরুপায় হয়ে যুদ্ধটাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসেছেন। ট্রাম্প খুব ভালো করেই জানেন যে তার আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক সামরিক সরঞ্জামগুলোর অবস্থা এখন খুবই নাজুক। সামরিক শক্তি ব্যবহার করে যুদ্ধে জয়লাভ করা কিংবা হরমুজ প্রণালী খুলে দেয়ার আর কোনো আশা ট্রাম্পের নেই।

সূত্রটি আরো উল্লেখ করেছে, সামরিক গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতি দেখা দেয়ায় ট্রাম্প এখন কেবল কথার ফুলঝুরি ছুটিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছেন, যা আসলে তার জন্য আরো বেশি বেইজ্জতিই বয়ে আনছে। ট্রাম্পের ফাঁকা বুলি আর প্রতিশ্রুতির বিপরীতে ইরান আগামী দিনগুলোর জন্য এমন সব সারপ্রাইজ বা চমক তৈরি করে রেখেছে যা এই যুদ্ধের ফলাফলকে আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট করে তুলবে। সবশেষে ওই সূত্রটি পরামর্শ দিয়েছে যে, ট্রাম্পের উচিত এখন ফোন আর সোশ্যাল মিডিয়া থেকে মাথা তুলে আকাশের দিকে তাকানো; কারণ সেখান থেকেই বড় আঘাত আসতে পারে। একই সাথে তাকে এখন শেয়ার বাজার আর তেলের দামের দিকে কড়া নজর রাখাও উচিত।

সূত্র:তাসনিম নিউজ