লেবাননে ইসরাইলের বর্বর আগ্রাসন ও রাজধানী বৈরুতে বেসামরিক মানুষের ওপর বিমান হামলা বন্ধের শর্তে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিরতি পরিকল্পনা মেনে নিয়েছে হিজবুল্লাহ।
ওয়াশিংটনে নিযুক্ত লেবানন দূতাবাস নিশ্চিত করেছে, ইসরাইলের সাথে পারস্পরিক হামলা বন্ধের এই মার্কিন প্রস্তাবে হিজবুল্লাহ সম্মতি দিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি হিজবুল্লাহর প্রতিনিধি ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন এবং দু’পক্ষই লড়াই থামাতে রাজি হয়েছে।
এই প্রস্তাব অনুযায়ী, বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইলি কাপুরুষোচিত বোমাবর্ষণ বন্ধের বিনিময়ে হিজবুল্লাহও ইসরাইলের ভেতরে প্রতিরোধমূলক হামলা থেকে বিরত থাকবে।
তবে হিজবুল্লাহর এই সদিচ্ছার পরও ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আবারো বৈরুতে হামলার হুমকি দিয়ে তার যুদ্ধবাজ মনোভাব ধরে রেখেছেন।
চুক্তির আলোচনার মধ্যেও লেবাননের সার্বভৌমত্ব রক্ষায় হিজবুল্লাহর যোদ্ধারা মাঠে শক্ত অবস্থান বজায় রেখেছে। ট্রাম্পের ঘোষণার পরও যখন ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামে বোমাবর্ষণ করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছিল, তখন উত্তর ইসরাইলে ঢুকে পড়া ইসরাইলি ট্যাংক ও সৈন্যদের লক্ষ্য করে বীরত্বপূর্ণ প্রতিরোধ গড়ে তোলে হিজবুল্লাহ। ড্রোন এবং ঝাঁকে ঝাঁকে কামানের গোলা ছুঁড়ে তারা ইসরাইলি বাহিনীকে কড়া জবাব দিয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ইসরাইল আজকেও দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি বেসামরিক এলাকায় অত্যন্ত মারাত্মকভাবে বোমাবর্ষণ করেছে, যার বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে পুরো এলাকা।
সূত্র : বিবিসি



