গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় তিনজন নিহত হয়েছেন। বিশ্বের নজর যখন ইরানের যুদ্ধের দিকে, তখন ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে।

নয়া দিগন্ত অনলাইন
একটি বেসামরিক গাড়িতে ইসরাইলের হামলা
একটি বেসামরিক গাড়িতে ইসরাইলের হামলা |সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় তিনজন নিহত হয়েছেন। বিশ্বের নজর যখন ইরানের যুদ্ধের দিকে, তখন ইসরাইলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফার তথ্যমতে, মাগাজি শরণার্থী শিবিরের প্রবেশপথে ইসরাইলি বাহিনী একটি বেসামরিক গাড়িতে হামলা চালালে একজন ফিলিস্তিনি পুরুষ নিহত হন এবং আহত হন আরো কয়েকজন। আহতদের দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গাজা শহরের পূর্বে একটি মহল্লাতেও ইসরাইল বিমান হামলা চালায়। এতে দু’জন নিহত হয়েছেন।

গত বছরের তথাকথিত ‘যুদ্ধবিরতির’ পর থেকে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৭০৯ জন এবং আহত হয়েছেন কমপক্ষে এক হাজার ৯২৮ জন।

ওয়াফার তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ হাজার ২৯১, যাদের মধ্যে অনেকেই নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা