ইরানের দক্ষিণাঞ্চলের কেশম শহরের একটি আবাসিক ভবনে বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে মার্কিন হামলায় একই পরিবারের তিন সদস্য নিহত এবং দুই শিশু আহত হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
হরমোজগানের ডেপুটি গভর্নর আহমদ নাফিসির বরাত দিয়ে আইআরএনএ জানায়, চাহ টাঙ্গু এলাকার ওই বাড়িতে তল্লাশি ও ধ্বংসস্তূপ সরানোর কাজ সম্পন্ন হয়েছে।
নাফিসি বলেন, হামলায় এক দম্পতি এবং তাদের এক সন্তান নিহত হয়েছেন। পরিবারের অন্য দুই আহত শিশুকে চিকিৎসার জন্য একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার জবাবে মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে একটি ‘কঠোর হামলা’ চালিয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



