গাজায় ত্রাণের রুট খুলে দেয়ার পর জাতিসঙ্ঘের আর ‘অজুহাতের সুযোগ নেই’ বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরাইলের সেনাবাহিনী গাজা উপত্যকায় মানবিক সহায়তার রুট খুলে দেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু জাতিসঙ্ঘকে দোষারোপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
জেরুসালেম থেকে এএফপি জানায়, রোববার একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, ‘রুট নিরাপদ রয়েছে। সবসময়ই ছিল, তবে আজ থেকে তা আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে। এখন আর কোনো অজুহাত চলবে না।’



