নেতানিয়াহুকে ১৭৮ কংগ্রেসম্যানের চিঠি

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন মার্কিন প্রতিনিধি পরিষেদের ১৭৮ জন ডেমোক্র্যাট সদস্য। চিঠিতে তারা পশ্চিমতীরকে ইসরাইলের সাথে একীভূত করার বিষয়ে তীব্র আপত্তির কথা জানান।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলি প্রধানমন্ত্রী
ইসরাইলি প্রধানমন্ত্রী |সংগৃহীত

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চিঠি লিখেছেন মার্কিন প্রতিনিধি পরিষেদের ১৭৮ জন ডেমোক্র্যাট সদস্য। চিঠিতে তারা পশ্চিমতীরকে ইসরাইলের সাথে একীভূত করার বিষয়ে তীব্র আপত্তির কথা জানান।

ডেমোক্র্যাট প্রতিনিধিরা বলেন, আমরা মনে করি, যেকোনো একক সিদ্ধান্ত -যার মধ্যে পশ্চিমতীর বা গাজাকে ইসরাইলের সাথে একীভূতীকরণও অন্তর্ভুক্ত- ইসরাইল ও ফিলিস্তিনিদের মাঝে আলোচনা ও শান্তিপূর্ণ স্থায়ী চুক্তির ক্ষেত্রে অন্তরায় হবে।

তারা সতর্ক করে বলেন, পশ্চিমতীরকে এককভাবে ইসরাইলের মধ্যে একীভূত করে নেয়াটা আরো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে।

তারা আরো বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ইসরাইলে পশ্চিমতীরকে একীভূত করার দাবি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

এসব কংগ্র্যাসম্যান বলেন, আমরা ইসরাইলি কর্তৃপক্ষকে পশ্চিমতীরকে তাদের মাঝে একীভূত করার বিষয়ে যেকোনো পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

সূত্র : আল জাজিরা