ইয়েমেনের চারটি প্রদেশে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ৪০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হাউছি গোষ্ঠীর নিয়ন্ত্রিত বার্তাসংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলের আল-হুদাইদাহ প্রদেশের বিভিন্ন এলাকায় নয়টি হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংস্থাটি আরো জানায়, সৌদি বিমানগুলো আল-জাওফ প্রদেশের আল-হাজম ও আল-ঘাইল জেলায় ১০টি এবং মারিব প্রদেশের আল-জুবাহ জেলায় তিনটি হামলা চালিয়েছে।
অন্যদিকে, তাইজ প্রদেশের মাওজা ও মাকবানাহ জেলা, মোচা জংশন এবং অন্যান্য এলাকা লক্ষ্য করে ১৮টি হামলা চালানো হয়েছে।
তবে হামলায় সম্ভাব্য হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
এই বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
২০১৪ সালের সেপ্টেম্বরে হাউছিরা রাজধানী সানা ও বেশ কয়েকটি প্রদেশের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই ইয়েমেন সংঘাতের কবলে পড়েছে। এর জেরে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি-নেতৃত্বাধীন আরব জোট সেখানে সামরিক হস্তক্ষেপ শুরু করে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি



