পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় রচিত হচ্ছে : মোজতবা খামেনি

ইরানের সাথে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইরানের সাথে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পার্সিয়ান গাল্ফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, তেহরান ‘নৌপথের শত্রু’কে নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে।

হরমুজ প্রণালীতে নতুন বিধি-বিধান ও ব্যবস্থাপনা ‘শান্তি ও অগ্রগতির’ পাশাপাশি সব উপসাগরীয় রাষ্ট্রের জন্য ‘অর্থনৈতিক সুবিধাও’ বয়ে আনবে বলে মোজতবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে বিবৃতিতে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

সূত্র: বিবিসি