বিস্ফোরণের শব্দে জেগে উঠল বৈরুতের বাসিন্দারা

উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলার জবাবে ইসরাইলি সেনাবাহিনী বৈরুতসহ বিভিন্ন স্থানে হামলা চালালে রাতের বিস্ফোরণে কেঁপে ওঠে শহর; দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলা
লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি হামলা |সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতে স্থানীয় সময় রাত ৩টার কিছু আগে শহরজুড়ে ধারাবাহিক বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে উঠেছে সেখানকার বাসিন্দারা। উত্তর ইসরাইলে হিজবুল্লাহর রকেট হামলার পর ইসরাইলি সেনাবাহিনী হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করেছে।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, উত্তর ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সাইটে ‘একযোগে নির্ভুলভাবে রকেট এবং ড্রোন হামলা’ চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, তারা উত্তর ইসরাইলের বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে দেবে না।

এদিকে দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপের বিষয়ে সতর্ক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘এর পেছনে যে পক্ষই থাকুক না কেন, দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপ একটি দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক কাজ, যা লেবাননের নিরাপত্তাকে বিপন্ন করে এবং ইসরাইলকে তাদের হামলা চালিয়ের যাওয়ার জন্য অজুহাত তৈরি করে।’

সূত্র : বিবিসি