ইরান যুদ্ধ আগামী চার সপ্তাহ স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলের সাথে আলাপকালে একথা বলেন তিনি।
তিনি সতর্ক করে দিয়েছেন যে, ‘সকল লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত’ ইরানের বিরুদ্ধে যুদ্ধ অভিযান অব্যাহত থাকবে।
ট্রাম্প বলেন, ‘এটি সর্বদা চার সপ্তাহের প্রক্রিয়া। আমরা ভেবেছিলাম এটি চার সপ্তাহের মতো হবে।’
তিনি বলেন, ‘এটি একটি বৃহৎ দেশ, তবে যতই শক্তিশালী হোক না কেন, এটি চার সপ্তাহ সময় নেবে - বা তারও কম।’
ট্রাম্প সংবাদপত্রটিকে বলেন, তিনি ইরানিদের সাথে আলোচনার দরজা খোলা রেখেছেন। তবে ‘শিগগিরই’ তা ঘটবে কিনা তা বলেননি।
‘আমি জানি না। তারা কথা বলতে চায়, কিন্তু আমি বলেছিলাম, ‘তোমাদের গত সপ্তাহে কথা বলা উচিত ছিল, এই সপ্তাহে নয়’, বলেন ট্রাম্প।
সূত্র : আলজাজিরা



