মার্কিন হামলার ‘কঠোর জবাব’ দেয়ার অঙ্গীকার করেছে ইরানের সামরিক বাহিনী। ইরাকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজার আনুষ্ঠানিকতা চলাকালে এই হামলা চালানো হয়।
ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম-আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতর দক্ষিণ ইরানে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং একে একটি ‘প্রকাশ্য আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।
এক বিবৃতিতে সামরিক বাহিনী সতর্ক করে বলেছে যে, মার্কিন এই হামলার একটি ‘কঠোর জবাব’ দেবে ইরানের সামরিক বাহিনী।
তারা আরো বলেছে, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনায় ইরান কোনো বহিরাগত হস্তক্ষেপ বরদাস্ত করবে না।
সামরিক বাহিনী বলেছে, ‘পুনরায় বলা হচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ এবং তেল ট্যাঙ্কারগুলোর জন্য একমাত্র নিরাপদ পথ হলো ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত পথ।’
সূত্র: আল জাজিরা



