বাহরাইনে ইসরাইলি দূতাবাস লক্ষ্য করে ইরানের হামলা

ফার্স জানিয়েছে, রাতের বেলায় মানামা শহরে হওয়া হামলার লক্ষ্যবস্তু ছিল ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস নামে একটি বাণিজ্যিক কমপ্লেক্স।

নয়া দিগন্ত অনলাইন
বাহরাইন ফিনান্সিয়াল হারবার টাওয়ারে ইরানি ড্রোন ভূপাতিত করার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়
বাহরাইন ফিনান্সিয়াল হারবার টাওয়ারে ইরানি ড্রোন ভূপাতিত করার পর সেখানে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায় |সংগৃহীত

বাহরাইনের রাজধানী মানামাতে ইসরাইলি দূতাবাস লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্সের বারাতে শুক্রবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ফার্স জানিয়েছে, রাতের বেলায় মানামা শহরে হওয়া হামলার লক্ষ্যবস্তু ছিল ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস নামে একটি বাণিজ্যিক কমপ্লেক্স।

সংস্থাটি বলেছে, ওই কমপ্লেক্সটিতে শহরে অবস্থিত ইসরাইলি দূতাবাস থাকায় এটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে ইরানি ড্রোনটি লক্ষ্যস্থলে আঘাত হানার আগেই ভূপাতিত করা হয়।

অন্যদিকে, ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই এলাকার কাছে একটি ইরানি ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মানামার ফিন্যান্সিয়াল হারবার টাওয়ারস কমপ্লেক্সের আশপাশে।