নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘সন্ত্রাসী ও অপরাধী মার্কিন সরকার, যার স্বরূপ কেবলই জবরদস্তি ও আইনহীনতা, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে একটি আগ্রাসী ও বর্বর কাজ করেছে।’
এই পারমাণবিক স্থাপনাকে ‘ইরানি জাতির মর্যাদা ও বৈজ্ঞানিক আত্মনির্ভরশীলতার অন্যতম প্রতীক’ বলে অভিহিত করেছে সংস্থাটি।
সূত্র: আল জাজিরা



