যুদ্ধে ঘরবাড়ির ক্ষতির হিসাব প্রকাশ করল ইরান

ইরানের ইসলামিক রেভোল্যুশান হাউজিং ফাউন্ডেশনের উপপরিচালক মাজিদ জৌদি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে আবাসিক, বাণিজ্যিক ও মৌলিক অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছে, তার পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন তুমান।

নয়া দিগন্ত অনলাইন
ধ্বংসস্তূপের মাঝে ইরানের পতাকা
ধ্বংসস্তূপের মাঝে ইরানের পতাকা |সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে যুদ্ধে আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো খাতের ক্ষতির হিসাব জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশান হাউজিং ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের উপপরিচালক মাজিদ জৌদি বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে আবাসিক, বাণিজ্যিক ও মৌলিক অবকাঠামো খাতে যে ক্ষতি হয়েছে, তার পরিমাণ প্রায় ৩৭ ট্রিলিয়ন তুমান।

ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত মোট ৪০৭টি জনবসতির মধ্যে ২২২টি শহর এবং ১৮৫টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গ্রামীণ ও শহুরে এলাকায় ক্ষয়ক্ষতির ব্যাপকতা নির্দেশ করে।’

জৌদি বলেন, ‘দুই সপ্তাহ আগে সংঘটিত যুদ্ধের তৃতীয় পর্যায়ে (দক্ষিণ ইরানে হামলা) কানাম ও চাবাহারে মানুষের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষতিগ্রস্ত এলাকার তালিকায় ২৫তম প্রদেশ যুক্ত হয়েছে।’

সূত্র: বিবিসি