সাইবার হামলায় ইসরাইলের সামরিক কারখানা অচল

ইসরাইলের সামরিক পণ্য উৎপাদনকারী সব কোম্পানি ও কারখানায় সাইবার হামলা চালানোর লক্ষ্যস্থির করা হয়েছে।

সৈয়দ মূসা রেজা
আইডিএফ সাইবার ডিফেন্স ইউনিট
আইডিএফ সাইবার ডিফেন্স ইউনিট |টাইমস অফ ইসরাইল

ইসরাইলের সামরিক সরঞ্জাম তৈরির দু’টি কারখানার উপর সাইবার হামলা চালিয়েছে হ্যাকার গোষ্ঠী ‘সাইবার সাপোর্ট ফ্রন্ট’। প্রতিরোধপন্থী এই গোষ্ঠীটির সাইবার হামলায় ইসরাইলের কারখানা দুটির উৎপাদন বন্ধ হয়ে গেছে।

ইরানের তাসনিম বার্তা সংস্থা আরো জানায়, এই সাইবার হামলার জেরে দু’টি কারখানারই উৎপাদন লাইন বন্ধ করে দেয়া হয়। আক্রান্ত দুই কারখানা হলো বিজেডএমটি ও কারসো মেটাল। ইসরাইলের সামরিক কারখানা দু’টি অধিকৃত

ফিলিস্তেনে অবস্থিত।

এছাড়া সাইবার হামলা চালিয়ে এই দুই কারখানা থেকে ৬ টেরাবাইটের বেশি সংবেদনশীল ও গোপন তথ্যও হাতিয়ে নিয়েছে সাইবার সাপোর্ট ফ্রন্ট।

প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, মার্কিন ও ইউরোপীয় কোম্পানিগুলো গাজার গণহত্যার জন্য ব্যবহৃত ভয়াবহ অস্ত্র তৈরি করতে ইসরাইলের সামরিক শিল্পকে ব্যাপক সহযোগিতা করছে।

সাইবার সাপোর্ট ফ্রন্টের বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলের সামরিক পণ্য উৎপাদনকারী সব কোম্পানি ও কারখানায় সাইবার হামলা চালানোর লক্ষ্যস্থির করা হয়েছে।

সূত্র : তাসনিম নিউজ এজেন্সি