খামেনি হত্যার প্রতিশোধ নিতেই হবে : ইরানের নতুন সর্বোচ্চ নেতা

এই প্রতিশোধ কোনো সুনির্দিষ্ট কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভর করে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা থাকি আর না থাকি, এই প্রতিশোধ নিশ্চিতভাবেই বাস্তবায়ন করা হবে এবং খুব শিগগিরই দুনিয়াজুড়ে মুক্তকামী মানুষেরা এই খোদায়ী মিশনের একেকটি অংশ সম্পন্ন করবে।

আয়াতুল্লাহ মোজতবা খামেনি
আয়াতুল্লাহ মোজতবা খামেনি |সংগৃহীত

ইরানের শহীদ সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী খামেনির জানাজায় ঐতিহাসিক ও নজিরবিহীন লোকসমাগমের প্রশংসা করে দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। ইরানের শহীদ সাবেক সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ডের বদলা নেয়া এখন পুরো ইরানি জাতির দাবি এবং এই প্রতিশোধ 'অবশ্যই নেয়া হবে' বলে তিনি জানিয়ে দিয়েছেন। ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন শনিবার (১১ জুলাই) নতুন নেতার এই কঠোর হুঁশিয়ারির প্রকাশ করেছে।

টেলিগ্রাম অ্যাকাউন্টে দেয়া এক লিখিত বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনেই স্পষ্ট করে বলেন, 'আমরা অপরাধী ও কলঙ্কিত খুনিদের বিরুদ্ধে শহীদ নেতা এবং এই দুই যুদ্ধের সকল শহীদের পবিত্র রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছি।' তিনি জোর দিয়ে বলেন, হামলাকারী ও খুনিরা শান্তিতে বিছানায় মরার স্বপ্ন দেখলেও তা 'কবরে নিয়ে যাবে'। এই প্রতিশোধ কোনো সুনির্দিষ্ট কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভর করে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা থাকি আর না থাকি, এই প্রতিশোধ নিশ্চিতভাবেই বাস্তবায়ন করা হবে এবং খুব শিগগিরই দুনিয়াজুড়ে মুক্তকামী মানুষেরা এই খোদায়ী মিশনের একেকটি অংশ সম্পন্ন করবে।'

ইরানের এই সংকটময় ও ঐতিহাসিক মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়া মোজতবা খামেনেই জানাজায় অংশ নেয়া কোটি কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান। তেহরান, কোমে, নাজাফ, কারবালা ও মাশহাদের জানাজা ও শোক অনুষ্ঠানে ঐতিহাসিক গণজোয়ারকে তিনি 'শত্রু-বিধ্বংসী' হিসেবে আখ্যা দেন। অশ্রুসিক্ত নয়নে বাবার আদর্শকে ধরে রাখার শপথ নিয়ে তিনি বলেন, 'কোনো ধরনের কষ্টকে ভয় না পেয়ে ইরানিরা আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখবে।' সবশেষে বার্তায় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানি জাতির আসন্ন বিজয়ের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

ইরানের শহীদ সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনেইর জানাজায় ঐতিহাসিক ও নজিরবিহীন লোকসমাগমের প্রশংসা করে দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা খামেনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন। বাবার হত্যাকাণ্ডের বদলা নেয়া এখন পুরো ইরানি জাতির দাবি এবং এই প্রতিশোধ 'অবশ্যই নেয়া হবে' বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভি এবং পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন শনিবার (১১ জুলাই) নতুন নেতার এই কঠোর হুঁশিয়ারির খবরটি প্রকাশ করেছে।

টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক লিখিত বার্তায় আয়াতুল্লাহ মোজতবা খামেনেই স্পষ্ট করে বলেন, 'আমরা অপরাধী ও কলঙ্কিত খুনিদের বিরুদ্ধে শহীদ নেতা এবং এই দুই যুদ্ধের সকল শহীদের পবিত্র রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছি।' তিনি জোর দিয়ে বলেন, হামলাকারী ও খুনিরা শান্তিতে বিছানায় মরার স্বপ্ন দেখলেও তা 'কবরে নিয়ে যাবে'। এই প্রতিশোধ কোনো সুনির্দিষ্ট কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভর করে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা থাকি আর না থাকি, এই প্রতিশোধ নিশ্চিতভাবেই বাস্তবায়ন করা হবে এবং খুব শিগগিরই দুনিয়াজুড়ে মুক্তকামী মানুষেরা এই খোদায়ী মিশনের একেকটি অংশ সম্পন্ন করবে।'

ইরানের এই সংকটময় ও ঐতিহাসিক মুহূর্তে দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হওয়া মোজতবা খামেনি জানাজায় অংশ নেয়া কোটি কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানান। তেহরান, কোমে, নাজাফ, কারবালা ও মাশহাদের জানাজা ও শোক অনুষ্ঠানে ঐতিহাসিক গণজোয়ারকে তিনি 'শত্রু-বিধ্বংসী' হিসেবে আখ্যা দেন। অশ্রুসিক্ত নয়নে বাবার আদর্শকে ধরে রাখার শপথ নিয়ে তিনি বলেন, 'কোনো ধরনের কষ্টকে ভয় না পেয়ে ইরানিরা আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখবে।' সবশেষে বার্তায় তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং ইরানি জাতির আসন্ন বিজয়ের জন্য আল্লাহর দরবারে একান্ত দোয়া করেন।