ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক : পররাষ্ট্রমন্ত্রী

ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তুরস্কের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

নয়া দিগন্ত অনলাইন
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান |সংগৃহীত

তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক অভিযানের বিরোধী।

ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তুরস্কের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার ইস্তাম্বুলে বলেন, ‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপক্ষে। আমরা বিশ্বাস করি, ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করা উচিত।’

তিনি আরো বলেন, ইরানের অর্থনৈতিক অসস্তোষকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। এই সংকটকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ‘বিদ্রোহ’ হিসেবে দেখা ঠিক হবে না।

সূত্র : এএফপি/বাসস