ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে পরিত্যক্ত চেক-ইন এলাকা এবং খালি লাউঞ্জ দেখা গেছে, যেখানে ফ্লাইট বাতিলের চিঠি লেখা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইসরাইলের বেনগুরিয়ান বিমানবন্দর
ইসরাইলের বেনগুরিয়ান বিমানবন্দর |মিডল ইস্ট আই

ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তেল আবিব ও তেহরানের সঙ্ঘর্ষের দ্বিতীয় দিনেও হামলা বন্ধ থাকায় এমন সিদ্ধান্ত নেয় ইসরাইলি কর্তৃপক্ষ।

ইসরাইলি মুখপাত্র লিসা ডাইভার বলেন, বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য কোনো তারিখ বা দিন নির্ধারণ করা হয়নি।

ঘটনাস্থল থেকে প্রাপ্ত ফুটেজে পরিত্যক্ত চেক-ইন এলাকা এবং খালি লাউঞ্জ দেখা গেছে, যেখানে ফ্লাইট বাতিলের চিঠি লেখা রয়েছে।

ইতোমধ্যে আঞ্চলিক আকাশসীমা ধীরে ধীরে পুনরায় চালু হচ্ছে। লেবানন, সিরিয়া এবং জর্ডান ঘোষণা করেছে যে তারা শনিবার থেকে তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে।

সূত্র : মিডল ইস্ট আই