ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরাইল’ সম্পর্কিত বক্তব্যের নিন্দা জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি), উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ও ৩১টি আরব দেশ।
শনিবার (১৬ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কাতার বলেছে যে তারা ৩১টি আরব ও ইসলামী দেশ, আরব লীগ, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সাথে নেতানিয়াহুর ‘বৃহত্তর ইসরাইল’ সম্পর্কিত বক্তব্যের নিন্দা জানিয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক এক্সবার্তায় জানিয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর মন্তব্য ‘আন্তর্জাতিক আইন ও স্থিতিশীল আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তির একটি চরম অবজ্ঞা এবং স্পষ্ট ও বিপজ্জনক লঙ্ঘন নির্দেশ করে।’
সূত্র : আল জাজিরা



