বাদশাহ সালমান ও যুবরাজের শোকবার্তা

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে সৌদির প্রতিনিধি দল

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাঠানো শোকবার্তা হস্তান্তর করে। শনিবার (৪ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজি
আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে সাক্ষাৎ করেন সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজি |সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছে সৌদি আরব। শুক্রবার (৩ জুলাই) সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেহরান সফর করে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিনিধি দলটি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাঠানো শোকবার্তা হস্তান্তর করে। শনিবার (৪ জুলাই) ভোরে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরাইলের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা কয়েক দিনব্যাপী চলবে। বর্তমানে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিন রাখা হয়েছে। একই হামলায় নিহত তার পরিবারের সদস্যদের কফিনও সেখানে রাখা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, দেশটির বিভিন্ন শহরে রাতভর শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসব সমাবেশে অংশ নেয়া মানুষ ইসলামী প্রজাতন্ত্রের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে স্লোগান দেন।

সরকারের প্রত্যাশা, শনিবার থেকে রাজধানী তেহরানের রাস্তায় লাখো মানুষের সমাগম হবে। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির দাফানে যে ব্যাপক জনসমাগম হয়েছিল, এবারের আয়োজনও সে ধরনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।