২ দিনের পতনের পর স্থিতিশীল তেলের দাম

গত দুই কার্যদিবসের দরপতনের পর তেলের দাম স্থিতিশীল হয়েছে। গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
তেল
তেল |ফাইল ছবি

গত দুই কার্যদিবসের দরপতনের পর তেলের দাম স্থিতিশীল হয়েছে। গ্রিনিচ মান সময় ১টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ২৬ সেন্ট বা ০ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৯ দশমিক ৬২ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১২ সেন্ট বা ০ দশমিক ১৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, এই স্থিতিশীলতা এমন এক সময়ে এসেছে যখন বিনিয়োগকারীরা এটা দেখার জন্য অপেক্ষা করছিলেন যে, ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ শেষ করার এবং অবরুদ্ধ হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল পুনরুদ্ধারের কূটনৈতিক প্রচেষ্টা কোনো অগ্রগতি লাভ করছে কি-না।

সূত্র: আল জাজিরা