দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালুর ঘোষণা

যুদ্ধ পরিস্থিতির মধ্যে আংশিকভাবে ফ্লাইট চালু করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইট নিশ্চিত হলেই কেবল যাত্রীদের বিমানবন্দরে আসতে হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন ধরেই বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ হয়েছে আছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এরই মধ্যে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জানানো হয়েছে, আংশিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে।

দেশটির আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

তবে বিমানের ফ্লাইট নিশ্চিত হলেই কেবল যাত্রীদের বিমানবন্দরে আসার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় বলা হয়েছে, ‘বিমান সংস্থা যদি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে নিশ্চিত করে যে আপনার ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হচ্ছে না, তাহলেই কেবল বিমানবন্দরে আসুন।’