ইরানে একাধিক শহরে আবারো ইসরাইলি হামলা

ফার্স আরো জানিয়েছে, আজ শনিবার সকালে ইরানের খোররামাবাদ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি, দেশটির কেরামানশাহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের তাবরিজ শহরে ইসরায়েলি হামলা
ইরানের তাবরিজ শহরে ইসরায়েলি হামলা |সংগৃহীত

ইরানের একাধিক শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল।

বিবিসি পার্সিয়ান বাংলাদেশ সময় শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্সের বরাতে জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরাইল ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের চারটি স্থানে হামলা চালিয়েছে।

ফার্স আরো জানিয়েছে, আজ শনিবার সকালে ইরানের খোররামাবাদ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাশাপাশি, দেশটির কেরামানশাহ শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

তবে ইস্ট আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে অবস্থিত তাবরিজ রিফাইনারি’র জনসংযোগ বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছে যে তাদের কোনো স্থাপনার ওপর আক্রমণ করা হয়নি বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তাতে এ-ও জানানো হয়েছে যে পরিশোধনাগারের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।