কুয়েতে মার্কিন স্থাপনায় হামলার দাবি ইরানের

কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

কুয়েতের ক্যাম্প দোহায় অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে আজ ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী বলেছে, যুক্তরাষ্ট্রের ‘বারবার আগ্রাসনের’ জবাবে তাদের বাহিনী ঘাঁটিটিতে থাকা ‘গোলাবারুদের ডিপো’ এবং ‘স্থলবাহিনীর কমান্ডের রসদ সরঞ্জামে’ হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী পবিত্র ঐক্য নিয়ে শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র ও দুঃসাহসিকতার চূড়ান্ত মোকাবেলা করতে প্রস্তুত।’

বিবৃতিতে ক্যাম্প দোহাকে এই অঞ্চলে মার্কিন সেনা ও সরঞ্জামের জন্য একটি প্রধান সহায়তা কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়।

সূত্র: আল জাজিরা