ঈদের দিনও লেবাননে ইসরাইলি হামলা : মৃতের সংখ্যা বেড়ে ১০০০

ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া ও হানিন শহরে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ লেবাননের খিয়াম এলাকায় গত সোমবার ইসরাইলের চালানো হামলা
দক্ষিণ লেবাননের খিয়াম এলাকায় গত সোমবার ইসরাইলের চালানো হামলা |এএফপি

ঈদুল ফিতরের দিন শুক্রবার সকালে দক্ষিণ লেবাননের শহরগুলোতে ইসরাইল হামলা চালিয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, ভোরে টায়ার ও বিন্ট জেবেইল অঞ্চলের বাফিলিয়া ও হানিন শহরে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২ মার্চ থেকে এ পর্যন্ত দেশটিতে ইসরাইলি হামলায় ১০০১ জন নিহত হয়েছেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, নিহতদের মধ্যে ৭৯ জন নারী, ১১৮ জন শিশু ও ৪০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। এছাড়া এ সময়ে ২৫৮৪ জন আহত হয়েছেন।

সূত্র : বিবিসি