সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত ১৬

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণস্থলের কাছে পুলিশ
একটি ক্যাফেতে বোমা বিস্ফোরণস্থলের কাছে পুলিশ |সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বৃহস্পতিবার (২ জুলাই) বোমা বিস্ফোরণে কমপক্ষে পাঁচজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত প্যালেস অফ জাস্টিসের কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হামলার আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

জরুরি স্বাস্থ্য পরিষেবার প্রধানের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছে।

সূত্র: আল জাজিরা