গাজা প্রশ্নে একা হয়ে পড়ছে ইসরাইল : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ইসরাইলের সাহায্যকারী বন্ধু দেশ থাকা প্রয়োজন। যদি একটা দেশ এই অবস্থার পরিবর্তন করতে পারে তাহলে আমার মতে, সেটা জার্মানি।’

নয়া দিগন্ত অনলাইন
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল
জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল |সংগৃহীত

এক এক করে বন্ধু হারিয়ে গাজা প্রশ্নে ক্রমেই একা হয়ে পড়ছে ইসরাইল। জার্মানি সেটা হতে দিতে চায়নি। বৃহস্পতিবার (৩১ জুলাই) জেরুসালেমে এ কথা বলেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেছেন, ‘ইসরাইলের সাহায্যকারী বন্ধু দেশ থাকা প্রয়োজন। যদি একটা দেশ এই অবস্থার পরিবর্তন করতে পারে তাহলে আমার মতে, সেটা জার্মানি।’

গাজা প্রসঙ্গে তিনি বলেন, সেখানকার পরিস্থিতি ‘অকল্পনীয়’। তিনি এ-ও বলেন, ইসরাইলকে প্রমাণ করতে হবে তারা ফিলিস্তিনের ‘সংযুক্তিকরণের’ নীতি নিচ্ছে না। গাজায় মৃত্যুমিছিল বন্ধ করার জন্য ‘সাবধানে, খুব দ্রুত ও পর্যাপ্ত পরিমাণে’ ত্রাণ পাঠানো প্রয়োজন এবং সেই দায়িত্ব ইসরাইলের উপরেও পড়ে।

দুই দিনের সফরে ইসরাইল পৌঁছেছেন জোহান ওয়াডেফুল। এই সফরে ইসরাইল অধিকৃত পশ্চিমতীরেও যাবেন তিনি।

সূত্র : ডয়চে ভেলে