যুদ্ধ থামাতে গাজায় ‘নিরপেক্ষ প্রশাসন’ গঠনের প্রস্তাব রেখেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার সংগঠনটির এক বিবৃতিতে এই প্রস্তাব রাখা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট গাজা পরিচালনার জন্য একটি নিরপেক্ষ ও টেকনোক্র্যাটভিত্তিক প্রশাসন গঠনের প্রস্তাব দিয়েছিলেন মধ্যস্থতাকারী পক্ষ। এতে আমাদের সম্মতি রয়েছে। আমরা এখন ইসরাইলের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি।
সূত্রটি আরো জানিয়েছে, ‘আমরা সকল ইসরাইলি বন্দীকেই মুক্তি দিতে রাজি আছি। তবে এর বিনিময়ে ইসরাইলে বন্দী থাকা ফিলিস্তিনিদেরও মুক্তি দিতে হবে। তবে কতজনকে মুক্তি দিতে হবে, সেটি আলোচনার ভিত্তিতে নির্ধারণ করা যেতে পারে।’
উল্লেখ্য, চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৬৪ হাজার ২৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আরো ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন আহত হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১১ হাজার জন।
সূত্র : আনাদোলু



