ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকবিলায় বিমান প্রতিরক্ষা সক্রিয় : কুয়েত সেনাবাহিনী

কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলা করছে।

নয়া দিগন্ত অনলাইন
ক্ষেপণাস্ত্রের ছবি
ক্ষেপণাস্ত্রের ছবি |সংগৃহীত

কুয়েতের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সক্রিয় রয়েছে বলে জানিয়েছে কুয়েত সেনাবাহিনী।

কুয়েত সিটি থেকে এএফপি এ খবর জানিয়েছে।

সোমবার (৬ এপ্রিল) এক্স-এ দেয়া এক পোস্টে সেনাবাহিনী জানায়, ‘কুয়েতের বিমান প্রতিরক্ষা বাহিনী বর্তমানে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকি মোকাবিলা করছে।’

এর আগে কুয়েত কর্তৃপক্ষ জানায়, রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত একই ধরনের হামলার মোকাবিলা করা হয়েছে।

সূত্র বাসস