পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালী ‘বেশি গুরুত্বপূর্ণ’

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, ‘এই কৌশলগত পানিপথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এটিকে রক্ষা করবে।’

নয়া দিগন্ত অনলাইন
মোহসেন রেজাই
মোহসেন রেজাই |সংগৃহীত

কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও হরমুজ প্রণালী ‘বেশি গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই।

সংবাদ সংস্থা আইএসএনএ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই কৌশলগত পানিপথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান এটিকে রক্ষা করবে।’

তাসনিম নিউজ অ্যাজেন্সির মতে, রেজাই আরো বলেন, ‘হরমুজ প্রণালী একটি কৌশলগত প্রতিরোধক হিসেবে কাজ করে। ইরান তার প্রতিরক্ষা সক্ষমতা এবং জাতীয় শক্তির ওপর নির্ভর করে দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করবে।’

সূত্র: মিডল ইস্ট আই