ইরানের প্রায় ২০টি প্রদেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ২০১ জন নিহত এবং ৭৪৭ জন নিহত হয়েছে।
শনিবার এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি।
ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুজতবা খালিদি বলেছেন, ইরানের প্রায় ২০টি প্রদেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
তার বক্তব্য অনুযায়ী, এসব হামলার পর আহতদের জন্য ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
ইরানের বিভিন্ন শহর থেকে ধোঁয়া ওঠা বা বিস্ফোরণের অসংখ্য ছবি প্রকাশিত হয়েছে।
মেহের নিউজ অ্যাজেন্সিকে মুজতবা খালিদি বলেন, ২২০টিরও বেশি রেড ক্রিসেন্ট টিম উদ্ধার কাজে নেমেছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
সূত্র : আলজাজিরা



