ইরানের ফার্স প্রদেশে ইসলামিক বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছেন বিক্ষোভকারীরা।
বুধবার (৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও থেকে এই তথ্য জানা যায়।
উল্লেখ্য, ২০২০ সালে ইরাকে মার্কিন হামলায় নিহত হন সোলাইমানি। তার হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছিল ইরান।
সূত্র : ন্যাশনাল পোস্ট ও অন্যান্য



