দক্ষিণ লেবাননে রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে।
নাবাতিয়েহ আল-ফাওকা এবং দাওহেত কাফার রেমানের উত্তর উপকণ্ঠে অবস্থিত আলি আল-তাহের পাহাড় এবং নিকটবর্তী আল-দাবশেহ এলাকাকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। ভোর পর্যন্ত লক্ষ্যবস্তু এলাকাগুলোতে থেমে থেমে গোলাবর্ষণও করা হয়েছে।
এনএনএ জানিয়েছে, ইসরাইলি বাহিনী টায়ার জেলায় রাতভর এবং ভোরে মাজদাল জৌন ও আল-মানসুরি শহরে নিয়ন্ত্রিত ধ্বংসযজ্ঞ অভিযান চালিয়েছে এবং একইসাথে উভয় স্থানে গোলাবর্ষণ করেছে।
সূত্র: আল জাজিরা



