গাজায় যুদ্ধ চলাকালে ৫ ইসরাইলি সেনা আহত

উত্তর গাজায় যুদ্ধ চলাকালে ইসরাইলি সেনাবাহিনী পাঁচজন সদস্য আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে যুদ্ধ চলাকালে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অপরদিকে টাইমস অফ ইসরাইল জানিয়েছে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতে উত্তর গাজা উপত্যকায় লড়াইয়ের সময় প্যারাট্রুপার্স ব্রিগেডের ২০২তম ব্যাটালিয়নের দুই সৈন্য গুরুতর আহত হয়েছে এবং দুইজন কর্মকর্তা হালকা আহত হয়েছেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, গাজা সিটির শেজাইয়া এলাকায় হামাসের বন্দুকধারীদের গুলিতে চার সেনা আহত হয়েছেন।