হরমুজ ইস্যুতে হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

হরমুজ প্রণালী নিয়ে পারস্য উপসাগরে হামলা বন্ধ করতে এবং আলোচনায় ফিরতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপটি কয়েকদিনের হামলা ও পাল্টা হামলা বন্ধ করতে পারে।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা |সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে পারস্য উপসাগরে হামলা বন্ধ করতে এবং আলোচনায় ফিরতে সম্মত হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপটি কয়েকদিনের হামলা ও পাল্টা হামলা বন্ধ করতে পারে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, মঙ্গলবার (৩০ জুন) কাতারে দুই পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে।

রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনটি যাচাই করতে পারেনি। অন্যদিকে, হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।

গত বৃহস্পতিবার হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কয়েকদিনের ক্রমবর্ধমান সামরিক সঙ্ঘাতের পরিপ্রেক্ষিতে এই নতুন কূটনৈতিক আলোচনা শুরু হতে চলেছে।

ওয়াশিংটন ও তেহরান উভয়েই ১৭ জুন একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে দুই দেশই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য একে অপরকে অভিযুক্ত করেছে।

সূত্র: মিডল ইস্ট আই