যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অনিশ্চয়তা, আবার বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে।

নয়া দিগন্ত অনলাইন
ফাইল ছবি

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারো বেড়েছে। তেহরানের ইউরেনিয়ামের মজুদ এবং হরমুজ প্রণালীর অবরোধ নিয়ে দুই দেশের মধ্যে এখনো অচলাবস্থা রয়েছে।

শুক্রবার (২২ মে) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৪ মিনিট পর্যন্ত ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৮ ডলার বা ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১ দশমিক ৭৩ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৮ ডলারে পৌঁছেছে।

এর আগে, বৃহস্পতিবার উভয় বেঞ্চমার্কের অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ কমে যাওয়ার পর এই মূল্যবৃদ্ধি ঘটে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ছিল।

সূত্র: আল জাজিরা