গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় আরো চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এতে এই গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে। বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়টি এক প্রতিবেদনে জানায়, হাসপাতালগুলোতে চার ফিলিস্তিনির লাশ আনা হয়েছে, যাদের মধ্যে দু’জন পূর্বের আঘাতে মারা গেছেন এবং দু’জনের লাশ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। নতুন করে একজন আহত হওয়ার খবরও জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর চালানো হামলায় এক হাজার ২৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ১২১ জন আহত হয়েছেন।
এছাড়া ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৮১ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন এক লাখ ৭৪ হাজার ২৩১ জন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



