ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ইরান ‘কখনোই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য অনুরোধ করবে না’। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।
তিনি বলেন, ‘যুদ্ধকালীন সময়ে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলাটা একটা হাস্যকর বিষয়। যুক্তরাষ্ট্র এসে আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না!’
কাজেম গরিবাবাদি আরো বলেন, যদিও ওমান হরমুজ প্রণালীর অংশীদার, ‘এখন যুদ্ধ চলছে এবং জাতীয় নিরাপত্তার কারণে ইরানকে অবশ্যই পুরো প্রণালীটি নিয়ন্ত্রণ করতে হবে।’
সূত্র: মিডল ইস্ট আই



