ইরানে ইন্টারনেট বন্ধ, সরকারবিরোধী বিক্ষোভ আরো জোরদার

তবে, ইরান সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।

নয়া দিগন্ত অনলাইন

ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর এখন মোবাইল ফোন সেবাও বন্ধের পথে রয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, অনেক জায়গায় মোবাইল ফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।

বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরই মোবাইল সেবা ব্যাহত হওয়া শুরু করেছে।

তবে, ইরান সরকার এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেয়নি।

গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা নতুন করে আন্দোলন শুরু করেন। এরপর এতে সব ধরনের মানুষ অংশ নেন। গত ১২ দিন ধরে টানা এ আন্দোলন চলছে। এর মধ্যে বৃহস্পতিবার রাতে বিক্ষোভের মাত্রা বেড়ে যায়। রাজধানী তেহরানসহ বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন।

গত ১২ দিনের এ বিক্ষোভে এখন পর্যন্ত কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

এসবের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন যে, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে তারা সরাসরি হস্তক্ষেপ করবে এবং শক্তিশালী হামলা চালাবে।

সূত্র : টিআরটি ওয়ার্ল্ড