ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে নিহত মানুষের সংখ্যা ১ হাজার ৩৩২ জনে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা।
মঙ্গলবার সরকারের মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি বলেছেন, নিহতদের মধ্যে ২০৬ জন নারী ও শিশু রয়েছে।
তিনি আরো দাবি করেন, হামলায় কয়েক ডজন স্বাস্থ্যকেন্দ্র লক্ষ্যবস্তু করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। হামলার প্রথম দিকেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনিসহ ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা।
সূত্র : বিবিসি



